অনার্স পরীক্ষায় নকলের দায়ে শাস্তি, শীর্ষে কুমিল্লার ২ কলেজ


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নকল করার তালিকায় কুমিল্লার দুই কলেজ শীর্ষস্থানে রয়েছে। কলেজ দুটি হলো- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও কুমিল্লা সরকারি মহিলা কলেজ। দুই কলেজের ১০ জন করে শিক্ষার্থী বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছেন।

একই সঙ্গে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ২৮৮ জন পরীক্ষার্থীকে শাস্তির আওতায় আনা হয়েছে। তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ বিধি অনুযায়ী বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভার কার্যবিবরণীতে এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, কুমিল্লার দুই কলেজের পরের অবস্থানে রয়েছে নেত্রকোনা সরকারি কলেজ। নকলের দায়ে শাস্তির তালিকায় এ কলেজের ৯ পরীক্ষার্থী রয়েছেন। তাদেরও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ বিধি অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরীক্ষার শৃঙ্খলা কমিটির সভাপতি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহের সভাপতিত্বে তার সভাকক্ষে ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বিভিন্ন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষক, পর্যবেক্ষক, প্রধান পরীক্ষক বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে পরীক্ষা শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত বিষয়গুলোর ওপর আলোচনা করা হয়। বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২৮৮ জনকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এএএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *