আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) ফেসবুক ও ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে মেসি বলেছেন, জাতীয় দলের হয়ে তিনি নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। তবে, এখন তার আর কিছু দেওয়ার বাকি নেই।
তিনি বলেছেন, সিদ্ধান্তটি নিতে তার ‘কষ্ট’ হয়েছে। তবে, তিনি বুঝতে পারছেন, ‘সময় এসে গেছে’।
৩৯ বছর বয়সী লিওনেল মেসি ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি। এর মাধ্যমে মেসি আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার।
তথ্যসূত্র: বিবিসি অনলাইন
