এক নজরে মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার


দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসি। জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ একাধিক শিরোপা জয়ের পাশাপাশি অসংখ্য ব্যক্তিগত রেকর্ড গড়ে বিদায় নিচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মেসি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে ভাবনাচিন্তার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আটবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।

এর আগে ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। ২০১৪ বিশ্বকাপ এবং ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে টানা হারের হতাশা থেকেই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে দুই মাসের মধ্যেই সিদ্ধান্ত বদলে আবারও আর্জেন্টিনা দলে ফিরে আসেন।

এরপর মেসির নেতৃত্বে বদলে যায় আর্জেন্টিনার গল্প। দীর্ঘ শিরোপাখরা কাটিয়ে একের পর এক সাফল্য পেতে শুরু করে দলটি। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে বড় কোনো আন্তর্জাতিক ট্রফির অপেক্ষা ঘোচান মেসি। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে দেশের ৩৬ বছরের বিশ্বকাপ-অপেক্ষার অবসান ঘটান। ২০২৪ সালেও কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। এর সঙ্গে ইতালিকে হারিয়ে ফিনালিসিমার শিরোপাও জেতেন মেসিরা।

আর্জেন্টিনার হয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি খেলেছেন ২০৭ ম্যাচ। করেছেন ১২৫ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬৮ গোল। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোল করার রেকর্ড—দুটিই এখন তার দখলে।

জাতীয় দলের অধ্যায় শেষ করলেও এখনই ক্লাব ফুটবলকে বিদায় বলছেন না মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও রেকর্ড, শিরোপা ও অসংখ্য স্মরণীয় মুহূর্তের কারণে ফুটবল ইতিহাসে মেসির নাম দীর্ঘদিন উজ্জ্বল হয়ে থাকবে।

এক নজরে মেসির আন্তর্জাতিক পরিসংখ্যান

আন্তর্জাতিক অভিষেক: ১৭ আগস্ট ২০০৫
শেষ ম্যাচ: ১৯ জুলাই ২০২৬
মোট ম্যাচ: ২০৭
গোল: ১২৫
অ্যাসিস্ট: ৬৮
হলুদ কার্ড:
লাল কার্ড:

বিশ্বকাপ
ম্যাচ: ৩৪
গোল: ২১
অ্যাসিস্ট: ১২

কোপা আমেরিকা
ম্যাচ: ৩৯
গোল: ১৪
অ্যাসিস্ট: ১৮

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
ম্যাচ: ৬১
গোল: ৫৪
অ্যাসিস্ট: ২২

বিশ্বকাপ বাছাইপর্ব
ম্যাচ: ৭২
গোল: ৩৬
অ্যাসিস্ট: ১৪

ফিনালিসিমা
ম্যাচ: ১
গোল: ০
অ্যাসিস্ট: ২

জাতীয় দলের হয়ে শিরোপা

  • বিশ্বকাপ: ১টি — ২০২২
  • কোপা আমেরিকা: ২টি — ২০২১ ও ২০২৪
  • ফিনালিসিমা: ১টি — ২০২৪

উল্লেখযোগ্য ব্যক্তিগত অর্জন

  • বিশ্বকাপ গোল্ডেন বল: ২টি — ২০১৪ ও ২০২২
  • বিশ্বকাপ সিলভার বল: ১টি — ২০২৬
  • বিশ্বকাপ সিলভার বুট: ২টি — ২০২২ ও ২০২৬
  • কোপা আমেরিকা গোল্ডেন বল: ২টি — ২০১৫ ও ২০২১
  • কোপা আমেরিকা গোল্ডেন বুট: ১টি — ২০২১
  • ফিফা বর্ষসেরা খেলোয়াড়: ৮ বার — ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ ও ২০২৩



রোহান/সা.এ.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *