‘ওরা আমাকে মেরে ফেলবে’, পরে মা ও নবজাতকের মৃত্যু, ঘটনাটি বাংলাদেশের নয়


বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার ক্ষেত্রে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো বিভিন্ন পোস্ট ও ফটোকার্ডে ভারত বা মধ্যপ্রদেশের কোনো পরিচয় উল্লেখ করা হয়নি।

ফলে একজন ফেসবুক ব্যবহারকারী নিউজফিডে শুধু প্রসূতি নারীর কান্নার ভিডিও, ‘ওরা আমাকে মেরে ফেলবে’ বক্তব্য এবং পরে মা ও নবজাতকের মৃত্যুর তথ্য দেখলে সহজেই ধরে নিতে পারেন, ঘটনাটি বাংলাদেশের কোনো হাসপাতালের।

অন্যদিকে কিছু সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক পেজ ভিডিও ও ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করলেও বিস্তারিত প্রতিবেদনের ভেতরে ভারতের পরিচয় উল্লেখ করেছে। অর্থাৎ, বিভ্রান্তির বড় সুযোগ তৈরি হচ্ছে শিরোনাম, ফটোকার্ড ও থাম্বনেইলে ঘটনাস্থলের পরিচয় বাদ পড়ার কারণে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী পুরো প্রতিবেদন না পড়ে নিউজফিডে দেখা ফটোকার্ড, ভিডিও কিংবা কয়েক লাইনের ক্যাপশন থেকেই একটি ঘটনা সম্পর্কে ধারণা তৈরি করেন। তাই বাস্তব কোনো ঘটনার ক্ষেত্রে দেশ বা স্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বাদ গেলে সেটি সহজেই ভিন্ন প্রেক্ষাপটে ছড়িয়ে পড়তে পারে।

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভিডিওটি কিংবা মা ও নবজাতকের মৃত্যুর ঘটনাটি অসত্য নয়। বিভ্রান্তি তৈরি হয়েছে বাস্তব একটি ঘটনার স্থানের পরিচয় বাদ দিয়ে প্রচারের কারণে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *