মেসি নেই, ১০ ম্যাচের নিষেধাজ্ঞাও—জাতীয় দল ছাড়ার কথা ভাবছেন পারেদেস


মেসির অবসরের ঘোষণাটা এসেছে বিশ্বকাপ শেষ হওয়ার এক মাসের বেশি সময় পর। কিংবদন্তি এই ফুটবলার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার আভাস আগেই নাকি দিয়ে রেখেছিলেন সতীর্থদের। তবু এই ধাক্কা সামলানো কঠিন বলে মনে করেন পারেদেস।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন মেসির জন্য একটি বিদায়ী ম্যাচের আয়োজন করার পরিকল্পনা করছে। পারদেসও তা খেলতে মুখিয়ে আছেন, ‘আমরা তো সব সময়ই তার সঙ্গে খেলতে চাই। আমি তাদের একজন যে তাকে সব সময় পাশে পেতে চায়। কয়েকটা দিন যাক, তারপর তার সঙ্গে কথা বলব। কারণ, ২০ বছর পর জাতীয় দল ছেড়ে যাওয়ার অনুভূতি কেমন হতে পারে, তা আমি উপলব্ধি করতে পারছি…।’

তবে মেসিকে ছাড়া যে পথচলাটা সহজ হবে না, তা–ও মনে করিয়ে দিয়েছেন পারেদেস, ‘আমাদের নেতা লিওকে ছাড়া পথচলা বেশ জটিল হতে যাচ্ছে। আমরা সাফল্যের মানদণ্ড অনেক উঁচুতে বেঁধে দিয়েছি এবং একইভাবে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেওয়া সহজ হবে না। তবে এই পুরো প্রক্রিয়াটির মধ্য দিয়ে আমরা একটি অসাধারণ খেলোয়াড় ও চমৎকার মানুষদের নিয়ে গড়া দল তৈরি করতে পেরেছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *