মতিঝিলে স্কুলে যাওয়ার পথে অটোরিকশা উল্টে বাবা-মেয়ে আহত


রাজধানীর মতিঝিল থানাধীন আরামবাগ মোড়ে অটোরিকশা উল্টে বাবা ও মেয়ে আহত হয়েছেন। আহত মো. সাইফুল ইসলাম (৪৫) এ সময় তার মেয়ে সাবিনা জান্নাত মানহাকে (১১) নিয়ে স্কুলে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

তাদের হাসপাতালে নিয়ে আসা ভাগিনা মাইনুল হাসান জানান, সকালে আমার মামা সাইফুল মেয়েকে নিয়ে অটোরিকশা করে বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুলে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে আমার মামা ও তার মেয়ে আহত হন। পরে আমরা খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাই।

তিনি আরও জানান, আমার মামার বাসা ওয়ারীর স্বামীবাগ এলাকায়। আহত সাবিনা জান্নাত (মানহা) সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল আরামবাগ মোড়ে স্কুলে যাওয়ার পথে অটোরিকশা উল্টে বাবা মেয়ে আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, তারা দুজন গুরুতর আহত নয়। তাদের অবজার্ভেশনে রাখা হয়েছে ও কিছুক্ষণ পরে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

কেএজেডআইএ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *