হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ট্রাম্পের


ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক রুট হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এখন যখন এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এসেছে, তখন আমাদের কি হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত? আমেরিকার মতোই এটি আগের যেকোনো সময়ের চেয়ে বেশ উত্তপ্ত হবে।’

ভৌগোলিক নাম পরিবর্তনের ক্ষেত্রে ট্রাম্পের এটিই সর্বশেষ পদক্ষেপ। এর আগে গত সপ্তাহে কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের জের ধরে তিনি লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দেন। এছাড়া ২০২৫ সালের জানুয়ারিতে পুনরায় দায়িত্ব নেওয়ার প্রথম দিনে তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রেখেছিলেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আশি বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালির ওপর সার্বভৌমত্ব দাবির হুমকি দিয়ে আসছেন এবং এটিকে আমেরিকার নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি মানচিত্র পোস্ট করেছেন।

তবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের জবাবে বৈশ্বিক তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবাহিত হওয়া এই নৌপথটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান নতুন করে মাইন স্থাপনের চেষ্টা করায় মঙ্গলবার মার্কিন বাহিনী হরমুজ প্রণালির কাছে পুনরায় বিমান হামলা চালায়, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পাচ্ছে।

তথ্যে সূত্র: এনডিটিভি

বাংলাদেশ জার্নাল/এনএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *