পাথরের মাটি নাকি উর্বর বাগান: আপনার আমল কেমন


একই মাটি থেকে রস আস্বাদন করে, একই সূর্য থেকে শক্তি গ্রহণ করে, এবং ক্ষেত্রবিশেষ একই মূল থেকে উদ্‌গত হয়েও যেমন প্রতিটি গাছ আলাদা, তাদের একেক ফলের একেক স্বাদ; মানুষে মানুষে পার্থক্যটাও একই রকম। একই পরিবার, একই সমাজ, এমনকি কখনো একই পরিবেশে বেড়ে উঠেও মানুষের চরিত্র, চিন্তা ও কর্মে কত ভিন্নতা দেখা যায়।

কেউ সত্য ও সততার পথে নিজেকে আলাদা করে, আবার কেউ অসততা ও অন্যায়ের মধ্য দিয়ে ঠিক তা-ই করে। একই পরিস্থিতিতে পড়ে কেউ নিজেকে ধৈর্যশীল ও শোকরগুজার বানিয়ে আল্লাহর দিকে এগিয়ে নেয়, আবার কেউ নিজেকে কুফরির দিকে নিয়ে যায়।

তাই মানুষের পার্থক্য শুধু তার বাহ্যিক গঠন, বংশ বা পারিপার্শ্বিকতার মধ্যে নয়; বরং তার ভেতরের গুণাবলি ও কর্মের মধ্যেও। একই পানি যেমন ভিন্ন ভিন্ন গাছে ভিন্ন স্বাদের ফল উৎপন্ন করে, তেমনি একই পৃথিবী, একই জীবন ও একই সুযোগের মধ্যেও মানুষ তার নিজের চরিত্র ও কর্মের মাধ্যমে নিজেকে অন্যদের থেকে আলাদা করে তোলে। কোরআন এই পরিচিত প্রাকৃতিক দৃশ্যের দিকে তাকিয়েই আমাদের মানুষের এই বৈচিত্র্য নিয়ে চিন্তা করতে বলেছে।

৪. কাফেরের আমলের উপমা

আল্লাহ–তাআলা বলেন, ‘যারা তাদের রবের সঙ্গে কুফর করে তাদের উপমা হলো: তাদের আমলসমূহ ছাইয়ের মতো, যা ঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে উড়িয়ে নিয়ে যায়। যা তারা উপার্জন করে, তার কিছুই তারা তাদের কাজে লাগাতে পারে না। এটা তো ঘোর বিভ্রান্তি।’ (সুরা ইব্রাহিম, আয়াত ১৮)

একজন তিলে তিলে ছাই জমা করে বিশাল স্তূপ বানাল। আচমকা ঝড় উঠে সব ছাই উড়িয়ে নিয়ে গেল। এখন তার জন্য কি সম্ভব আবার সব ছাই একত্র করা? করলেও-বা সেই ছাই দিয়ে সে কী করতে পারবে?

এই চমৎকার উপমা দিয়ে আল্লাহ–তাআলা বোঝান—আমলের প্রথম শর্ত হলো ইমান। কেউ যদি ইমানই না আনে, তার কোনো আমল কাজে লাগবে না।

  • মওলবি আশরাফ: আলেম, লেখক ও অনুবাদক [email protected]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *