ফের রক্তাক্ত রাউজান: এবার করিম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা
আবারও রক্তাক্ত হয়েছে চট্টগ্রামের রাউজানে। রাত আনুমানিক ৮ টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে এ হত্যার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তদের ছোরা গুলি ও রাধালো অস্ত্রের আঘাতে করিম নামে এক ব্যক্তি নিহত হন।
পুলিশ জানায়, উরকিরচর ইউনিয়নের আবুরখীল কেরানিহাটে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে মরদেহের শরীরের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন ও গুলির চিহ্ন দেখা গেছে।
মরদেহের পাশে গুলির খোসা পাওয়া গেছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। অপরাধীদের তথ্য সংগ্রহ করছে। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
সাজু/নিএ
