চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে ব্যবসায়ীকে সন্ত্রাসীর ফোন, থানায় জিডি


পুলিশ জানায়, মাকসুদ চৌধুরীকে হুমকিদাতা বলেন, ‘২০ লাখ টাকা না নিলে আমি রায়হান না। মোজাফফরনগরে তোমার সঙ্গে আমার লোক থাকবে। কোথায় যাচ্ছ, কী করছ, সব দেখবে আমাদের লোকজন। তোমার ছেলেকে নিয়ে আসব, মেরে ফেলব। আমি রায়হান, যা বলি তা করি। কালকের মধ্যে মেরে ফেলব। তোকে কে বাঁচায় আমি দেখব। কোনো সুপারিশে কাজ হবে না।’

চাঁদা না দেওয়ায় হুমকি দিয়ে আরও বলা হয়, ‘তোমরা সব ভাই পুত–নাতির লাশ নিয়ে কূল পাবে না। মেয়ে যেটি বিশ্ববিদ্যালয়ে পড়ে…হবে অনে।’ জানতে চাইলে ব্যবসায়ী মাকসুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হুমকি পাওয়ার পর থেকে আমরা ভয়ে আছি। হুমকিদাতাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হোক’।

এদিকে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী দাবি করেছেন, তাঁর কোনো সহযোগী মাকসুদ চৌধুরীর কাছে চাঁদা চায়নি। মুঠোফোনে তিনি বলেন, ‘আমার কোনো লোক চাঁদা চেয়ে ফোন করেনি। নিরীহ কোনো মানুষের ক্ষতি আমরা করি না। আমাদের নাম ব্যবহার করে কোনো টোকাই হয়তো এই কাজ করেছে। ভয় পাওয়ার কিছু নেই। পুলিশ তাদের খুঁজে বের করুক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *