কুড়িগ্রামে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৪ কারবারি গ্রেফতার


কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল স্কাপসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩, রংপুরে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার জাহিদুর রহমান ওরফে আঙ্গুরের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় মাদকদ্রব্য বিক্রির প্রস্তুতি নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, ১৬ বোতল স্কাপ, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন, জাহিদুর রহমান ওরফে আঙ্গুর (২৮), মো. মোস্তফা কামাল (৩৮), মোজাম্মেল হক (৪৩), হযরত আলী (২৯) ।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে তা‌দের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।

রোকনুজ্জামান মানু/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *