প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশের অভিযোগ, পুলিশ হেফাজতে মোটরসাইকেল চালক


প্রকাশিত: ২১:৪৭, ৫ সেপ্টেম্বর ২০২৬  

প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশের অভিযোগ, পুলিশ হেফাজতে মোটরসাইকেল চালক

ছবি: সংগৃহীত


রাজধানীর ফার্মগেট এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ও নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের অভিযোগে নবীন নামের এক মোটরসাইকেল চালককে হেফাজতে নেয় পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, কেআইবিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আসার কারণে খামারবাড়ি মোড়ে পুলিশ মোতায়েন ছিল। জনসমাগমের কারণে খামারবাড়ি থেকে ফার্মগেটের দিকে যেতে সড়কের বাম পাশের লেন বন্ধ থাকলেও ডান পাশের লেনে যানচলাচল স্বাভাবিক রাখা হয়। বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর তার কার্যালয় থেকে বিজয়সরণি- উড়োজাহাজ ক্রসিং ও খামারবাড়ি হয়ে অনুষ্ঠানস্থলে যায়। প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার পর একজন মোটরসাইকেল নিয়ে ওই লেনে প্রবেশ করলে তাকে থামিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ওসি জানান, তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

এদিকে, ওই মোটরসাইকেল চালককে পুলিশ ধরে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, “স্যার আমাকে মাফ করে দেন। আমি দেখার জন্য এসেছি। আমার ভুল হয়েছে। আমাকে থানায় নিয়েন না। আমার একটা বাচ্চা আছে। আমাকে ছেড়ে দেন।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *