মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট স্থাপনের পদ্ধতি নিয়ে পরীক্ষা


মোটরসাইকেলের সামনের অংশে এমনভাবে নম্বর প্লেট স্থাপনের সম্ভাব্য পদ্ধতি নির্ধারণের লক্ষ্যে প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নম্বর প্লেটটি দূর থেকে সহজে ও স্পষ্টভাবে দৃশ্যমান করতে এ পরীক্ষা চালানো হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগ ও বিআরটিএ-এর যৌথ উদ্যোগে লেক রোডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলামসহ বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

jagonews24

পরীক্ষাকালে মোটরসাইকেলের সামনের বিভিন্ন স্থানে ও বিভিন্ন উচ্চতায় নম্বর প্লেট স্থাপন করে দূর থেকে এর দৃশ্যমানতা ও পাঠযোগ্যতা পর্যবেক্ষণ করা হয়।

জননিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণে প্রযুক্তিনির্ভর ও কার্যকর উদ্যোগ গ্রহণের অংশ হিসেবে এ পরীক্ষা পরিচালিত হয় বলে তেজগাঁও ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়।

কেআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *