নড়াইলে ছয় ছাত্রকে বলাৎকারের অভিযোগ, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার


নড়াইল সদর উপজেলার একটি মাদরাসার ছয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ওই মাদরাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই শিক্ষকের নাম মাহাবুবুর রহমান (২৫)।

ভুক্তভোগী এক ছাত্রের মায়ের দায়ের করা মামলায় শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাহাবুবুর রহমান সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি নড়াইল পৌরসভা এলাকার একটি হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট রাতে মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে শিক্ষক মাহাবুবুর রহমান বলাৎকার করেন। পরদিন ভুক্তভোগী ছাত্রের মা মাদরাসায় এসে তার সন্তানের কাছ থেকে ঘটনার কথা জানতে পারেন। পওে মাদরাসার কতৃপক্ষকে বলাৎকারের বিষয়টি জানান ছাত্রের মা। মাদরাসায় থাকা আরও পাঁচ শিশু শিক্ষার্থীও ওই শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করে। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক মাহাবুবুর রহমান আত্মগোপনে চলে যান। পরে শনিবার (৫ সেপ্টেম্বর) ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও অভিযান পরিচালনা করে ওই দিন রাতেই গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা এলাকা থেকে মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, “ভুক্তভোগী এক নারী তার বাচ্চাকে ধর্ষণ করেছে সেই অভিযোগ নিয়ে থানায় আসেন। আমরা নিয়মিত মামলা রুজু করি। মামলা নাম্বার ৬। মামলার পরিপ্রেক্ষিতে এজাহারভুক্ত আসামি মাহবুবুর রহমানকে মামলা রুজুর ১০ ঘন্টার মধ্যে গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”



কুশল/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *