বড় দরপতনে আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে সূচক


ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, আজ সূচকের পতনে বড় ভূমিকা রাখে ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারের দরপতন। যে ১০ কোম্পানির দরপতনে ডিএসইএক্স সূচকটি সবচেয়ে বেশি কমেছে, সেগুলো হলো স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, ডমিনেজ স্টিল, বীকন ফার্মা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি, শার্প ইন্ডাস্ট্রিজ ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। উল্লিখিত ১০ কোম্পানির শেয়ারের দরপতনে ডিএসইএক্স সূচকটি কমেছে ২১ পয়েন্টের বেশি। তার বিপরীতে সূচকের উত্থানে আজ যেসব কোম্পানির ভূমিকা ছিল, সেগুলো হলো ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইস্টার্ন লুব্রিকেন্টস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনভয় টেক্সটাইলস, প্যারামাউন্ট টেক্সটাইলস, সোনালী লাইফ ইনস্যুরেন্স, এমবি ফার্মাসিউটিক্যালস ও রেকিট বেনকাইজার। এই ১০ কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধিতে ডিএসইএক্স সূচকটি সম্মিলিতভাবে সাড়ে ৫ পয়েন্টের মতো বেড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *