১২ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি


আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। একই সময়ে ১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে মোট ১৪ হাজার ১৬৫ জনকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১২১ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪০৮ জন রয়েছেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে ১২ হাজার ৩৬৩ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১৮ হাজার ৯৩৭ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাস বা কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। আরও ৩ হাজার ২৪০ জনকে দেশে ফেরার জন্য ভ্রমণ টিকিট নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৩১৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা সহায়তা দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ২১ জনকেও আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *