স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় ওঠার পরদিন চিকিৎসকের মরদেহ উদ্ধার


সিলেট নগরীর একটি বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চিকিৎসকের নাম পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)। তিনি মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে।

পদ্মজিৎ চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। রোববার (৬ সেপ্টেম্বর) স্ত্রীকে নিয়ে মির্জাজাঙ্গাল এলাকার ওই বাসায় ওঠেন তিনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মজিৎ চক্রবর্তী ও তার স্ত্রী দুজনই চিকিৎসক। রোববার ওই দম্পতি বাসাটিতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। সোমবার ওই চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার স্ত্রী পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত উপকমিশনার আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক সমস্যাজনিত কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

আহমেদ জামিল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *