ডিএনসিসির ওয়াকিটকি কেনায় অনিয়ম খতিয়ে দেখবে দুদক


ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।  বিষয়‌টি আম‌লে নি‌য়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি অনুসন্ধানে জন‌্য ই‌তিম‌ধ্যে ক‌মিশ‌নের এক উপ-পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর)  দুদকের এক‌টি সূত্র এতথ‌্য জানায়। 

অভিযোগে বলা হয়, দরপত্রের শর্ত অনুযায়ী পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একটি দেশীয় প্রতিষ্ঠানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়াকিটকি কেনার কাজ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি একটি চীনা কোম্পানির সনদ ব্যবহার করে কাজ পেয়েছে।

এর আগে, গত বছরের ১৭ আগস্ট ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে ডিএনসিসিতে অভিযান চালায় দুদক।

অভিযান চলাকালে এনফোর্সমেন্ট টিম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে কথা বলে এবং প্রাসঙ্গিক নথিপত্র সংগ্রহ করে। সেই সময় দুদক জানায়, প্রাথমিক বিশ্লেষণে ডিএনসিসির ক্রয়কৃত ওয়াকিটকির দাম অন্যান্য সরকারি সংস্থার তুলনায় কয়েকগুণ বেশি পাওয়া গেছে।

এ বিষয়ে বিস্তারিত যাচাইয়ের জন্য প্রকিউরমেন্ট সংক্রান্ত সব নথি চাওয়া হয়েছে।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *