বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা
দুই টেস্টের সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশের আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সফরের সূচি ঘোষণা করেছে। সফরে দুইটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
সূচি অনুযায়ী, ১৮ই অক্টোবর ঢাকায় পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। এরপর ২২ থেকে ২৪শে অক্টোবর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল।
এরপর ২৮শে অক্টোবর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২৮শে অক্টোবর থেকে পহেলা নভেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।
দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে। পাঁচই নভেম্বর থেকে ৯ই নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বাংলাদেশ জার্নাল/সিএম
