কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, সমন্বয়ের নেতৃত্বে শেকৃবি


দেশের কৃষি ও কৃষিসংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত (গুচ্ছ) ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ জানুয়ারি এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষা আয়োজন ও সার্বিক কার্যক্রম সমন্বয়ের মূল দায়িত্বে থাকছে ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, পরীক্ষাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বর্তমানে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় চলছে। ভর্তি আবেদনের যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন প্রক্রিয়া ও কেন্দ্রভিত্তিক বিস্তারিত তথ্য দ্রুতই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে কর্তৃপক্ষ।

সার্বিক প্রস্তুতির বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ জানান, সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিতে শেকৃবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পরীক্ষার্থীরা যেন কোনো ঝামেলার মুখোমুখি না হয়ে পরীক্ষা দিতে পারে, সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, দেশের কৃষি ও কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবছর এক আবেদনের মাধ্যমে সমন্বিতভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়। ফলে সারা দেশ থেকে প্রচুর ভর্তিচ্ছু শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *