ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাজ্য কেন কঠোর পদক্ষেপ নিল


২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে ইসরায়েল সরকার এ পর্যন্ত ১০৪টি নতুন অবৈধ বসতির অনুমোদন দিয়েছে। আগামী অক্টোবরের নির্বাচনের আগেই তারা ‘ই-ওয়ান’ নামের এক বিশাল বসতি প্রকল্পের দরপত্র আহ্বান করতে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে তা পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করে দেবে, যা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বপ্নকে একেবারে ধূলিসাৎ করে দেবে। এটি কোনোভাবেই হতে দেওয়া যায় না।

এ কারণেই ইসরায়েল সরকারের ওপর চাপ সৃষ্টি করতে আমরা কঠোর কিছু পদক্ষেপের ঘোষণা দিচ্ছি:

প্রথমত, ফিলিস্তিনের দখলকৃত জায়গায় স্থাপিত অবৈধ বসতির সঙ্গে সব ধরনের পণ্য বাণিজ্য আমরা নিষিদ্ধ করব।

দ্বিতীয়ত, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের সঙ্গে সংগতি রেখে এবং নিজস্ব পর্যালোচনার ভিত্তিতে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারত্ব সম্পূর্ণ বেআইনি।

তৃতীয়ত, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এই অবৈধ বসতি স্থাপনে সহায়তা করবে, সুবিধা দেবে বা লাভবান হবে, তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। এর আওতায় থাকবে ‘ই-ওয়ান’ প্রকল্পের নির্মাণকাজে জড়িত সব ব্যবসা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানও।

এর পাশাপাশি গাজার মানুষের জন্য অতি জরুরি একগুচ্ছ ত্রাণসামগ্রী ও মানবিক সহায়তা পাঠানোর ঘোষণাও দিচ্ছি আমরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *