ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন।

তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে তার চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করে বুধবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন।

একই সঙ্গে ঢামেক হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

ওসমানী হাসপাতালেও নতুন পরিচালক

কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতিপ্রাপ্ত আবু জাফর মো. খালেদ হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করা হয়েছে। তাকেও স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে আর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আরএমএম/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *