জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে প্রথম পূর্ণাঙ্গ বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে সভাপতির আসনে বসে অধিবেশনের কার্যক্রম উদ্বোধন করেন খলিলুর রহমান। তার বাঁ পাশে ছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ডান পাশে ছিলেন সাধারণ পরিষদ ও সম্মেলন ব্যবস্থাপনাবিষয়ক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মভসেস আবেলিয়ান।

বৈঠকের শুরুতে উপস্থিত প্রতিনিধিরা দাঁড়িয়ে এক মুহূর্ত নীরবতা পালন করেন। এরপর উদ্বোধনী বক্তব্য দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

৮ সেপ্টেম্বর অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে খলিলুর রহমান জাতিসংঘের প্রতি আস্থা পুনরুজ্জীবিত করতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেন। তার মতে, সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত উদ্যোগ সফল করার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের প্রতি আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ জার্নাল/সিএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *