চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যা


চট্টগ্রাম নগরের হালিশহরে মো. কাজল নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর ছোটপুল এলাকার হাজি বাদশা মিয়া ব্রিকফিল্ড গলিতে এ ঘটনা ঘটে।

নিহত কাজল ওই এলাকার ১২ নম্বর গলিতে হাজি সোলেমান মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে পারিবারিক একটি বিষয় নিয়ে কাজলের সঙ্গে এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কাজলকে কোপান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআরএএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *