সেনাবাহিনীর অনুশীলনে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক


চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত ও এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও নিহতদের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আতাউর রহমান বলেন, দেশের সুরক্ষা নিশ্চিত করার প্রস্তুতিকালে তারা মৃত্যুবরণ করেছেন। তাদের মৃত্যু গৌরবের ও সম্মানের।

তিনি বলেন, ফায়ারিং অনুশীলনের মতো গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণে দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্ত ও ব্যবস্থাপনার প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আস্থা রয়েছে।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা শনাক্ত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুশীলনে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন।

এমইউ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *