ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা


ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোনায়েম হোসেন ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাতে ভায়না বাজারে স্কুলের পাশে মোনায়েম হোসেন দাঁড়িয়েছিলেন। এসময় প্রতিপক্ষের কয়েকজন তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নই। তদন্ত দেখা হচ্ছে। মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে জানতে পেরেছি।’

এম শাহাজান/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *