বরগুনার আমতলীতে আখরোট ফল খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ


বরগুনার আমতলী উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ৭ ছাত্রী আখরোট ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

স্কুল সূত্রে জানা যায়, একই শ্রেণির আবির নামের এক ছাত্র ২০-২৫টি আখরোট ফল এনে সহপাঠীদের দেয়। অনেকেই খেলেও ৭ জন অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থরা হলো – মরিয়ম (১২), পিতা খালেক গাজী, ২নং ওয়ার্ড খোন্তাকাটা।এলমা (১৩), পিতা রিয়াজ, ২নং ওয়ার্ড খোন্তাকাটা। জান্নাতুল মিম (১৩), পিতা জাহাঙ্গীর হোসেন, পৌরসভা ১নং ওয়ার্ড।উর্মি (১২), পিতা মিলন ফকির, পৌরসভা ২নং ওয়ার্ড। তানিয়া (১২), পিতা জসিম বয়াতি, ৪নং ওয়ার্ড কালিবাড়ি, চাওড়া।ফাতেমা (১৩), পিতা আবুল হোসেন, পৌরসভা ৩নং ওয়ার্ড ও সামিয়া (১৩), পিতা সালাম গাজী, ৩নং ওয়ার্ড বৈঠাকাঠা,চাওড়া। সকলেই উদয়ন স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী।

অভিভাবকরা জানান, তাদের অনেক সন্তানও একই ফল খেয়েছে, তবে তারা সুস্থ আছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শুভেন্দু রায় শুভ বলেন, ৭ জনই অস্থিরতা ও শ্বাসকষ্ট নিয়ে এসেছে। ফুড পয়জনিংয়ের লক্ষণ পাইনি। প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে রেফার করা হয়েছে।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, হাসপাতালে গিয়ে রোগী ও চিকিৎসকের সাথে কথা বলেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



রোহান/সা.এ.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *