প্রাথমিকের নতুন শিক্ষকদের যোগদান ১ অক্টোবর


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর শূন্য পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর তাদের যোগদান করতে হবে। ৪ অক্টোবর তাদের পদায়ন করা হবে।

রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। তাদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে।

এতে আরও বলা হয়, যোগদানের পর ৪ অক্টোবর শিক্ষকদের পদায়ন করা হবে। পদায়নের পর পরবর্তীতে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণে পাঠানো হবে।

এদিকে, আজ রোববার (২ আগস্ট) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২০২৫ সালের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী দ্রুত যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন হবে। সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা সেখানে জড়ো হতে শুরু করেছেন।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় শিক্ষকেরা এক বিজ্ঞপ্তিতে জানান, নিয়োগ বিধিমালা মেনে চলতি (আগস্ট) মাসের মধ্যে তাঁদের যোগদান ও পদায়ন নিশ্চিত করতে হবে। যোগদান ও পদায়ন নিশ্চিত করে সুনির্দিষ্ট তারিখসহ লিখিত প্রজ্ঞাপন/অফিস আদেশ সরকারি ওয়েবসাইটে জারি করতে হবে। কোনো মৌখিক আশ্বাস বা সংবাদমাধ্যমের বিবৃতি সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা বিশ্বাস করছেন না। 

এ দাবিতে পূর্বঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *