স্পেক্ট্রাম নিলামের আগে বিটিআরসির ডিজি বদল


টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) মহাপরিচালক (স্পেক্ট্রাম) পদে টেলিযোগাযোগ অধিদপ্তরের পরিচালক তারঘীবুল আলমকে নিয়োগ দিয়েছে সরকার।

যখন দেশের তিনটি বেসরকারি মোবাইল অপারেটরের কয়েক হাজার কোটি টাকা তরঙ্গ নিলামের জন্য প্রস্তুতি চলছে সেই সময়ই বিটিআরসিতে এই পরিবর্তন এল।

তারঘীবুল আলম জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের জামাতা।

বিটিআরসির মহাপরিচালক (স্পেক্ট্রাম) হিসেবে কর্মরত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল হককে গত ২৮ জুলাই নিজ বাহিনীতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

এর পর তারঘীবুল আলমকে বিটিআরসির মহাপরিচালক (স্পেক্ট্রাম) হিসেবে নিয়োগ দিয়ে গত রোববার প্রজ্ঞাপন জারি করে সরকার।

টেলিযোগাযোগ অধিদপ্তরের পরিচালক হিসেবে কর্মরত তারঘীবুল আটমাস আগে প্রেষণে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ পান। এরপর রোববার তাকে বিটিআরসিতে মহাপরিচালক হিসেবে পাঠানো হয়।

দেশের তিনটি বেসরকারি মোবাইল অপারেটরকে আগামী নভেম্বরের মধ্যে ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ (স্পেকট্রাম) নবায়ন করতে হবে; যেখান থেকে কয়েক হাজার কোটি টাকার রাজস্ব পাওয়ার আশা করছে সরকার।

তরঙ্গ নিলামের জন্য রাজস্ব আয় ও সেবা প্রসারের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ জায়গা খোঁজার চেষ্টায় বিটিআরসি বাইরে থেকে পরামর্শক এনে গবেষণা শুরুর কথা বলেছে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *