ট্রাম্পের পছন্দে চুক্তি করবে না ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে সই হওয়া চুক্তির শর্তগুলো ওয়াশিংটন না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে। গতকাল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যে দেশটির শীর্ষ আলোচক ও স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ কথা বলেছেন।
পার্লামেন্টে গালিবাফ বলেন, এসব শর্তের মধ্যে রয়েছে ইরানি সমুদ্রবন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া অবরোধ প্রত্যাহার, তেল খাতের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, তেহরানের অবরুদ্ধ করা সম্পদ মুক্ত করা এবং সব ফ্রন্টে হুমকি ও সামরিক অভিযান বন্ধ করা।
সমঝোতা স্মারকের আওতায় ইরান ও যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। পারস্পরিক সম্মতিতে এ সময়সীমা বৃদ্ধির সুযোগ ছিল।
ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় ইরান এখন ‘পুরোপুরি আক্রমণাত্মক’ অবস্থানের দিকে যাবে।
