বসের ওপর ক্ষোভ মেটাতে… | প্রথম আলো


এ ধরনের ভার্চ্যুয়াল চরিত্র শুধু পর্দায় দাঁড়িয়ে থাকে না। ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী এগুলো মাথা নত করতে পারে, চা পরিবেশন করতে পারে, এমনকি নিজেকে আঘাত করার ভানও করতে পারে।

কম্পিউটারের মাউস দিয়ে চরিত্রটিকে সরালে সেটিকে এমনভাবে দেখানো যায়, যেন সে কষ্ট করে হাঁটছে। কেউ কেউ আবার ভার্চ্যুয়াল চরিত্রকে কম্পিউটারের পর্দার কিনারা বেয়ে উঠতেও দিচ্ছেন।

‘মিস রিজ লাভস টু ড্রিম’ নামের পরিচিত আরেক ইন্টারনেট ব্যবহারকারী কাউকে অপছন্দ হলে তাঁকে ভার্চ্যুয়াল পোষা প্রাণীতে পরিণত করার নির্দেশনা শেয়ার করেছেন। তাঁর তৈরি চরিত্রটি পর্দার ওপর হামাগুড়ি দিতে পারে, হাঁটু গেড়ে বসতে পারে এবং ক্ষমা চাইতে পারে।

বসের আদলে তৈরি এসব চরিত্র দিয়ে কেউ কেউ বলাচ্ছেন, ‘আর ওভারটাইম নয়’ বা ‘পদোন্নতি ও বেতন বাড়াও’। আবার কেউ কেউ বন্ধু কিংবা সঙ্গীর আদলে চরিত্র বানিয়ে সেটিকে পর্দার এক কোনায় বসিয়ে গল্পগুজব করার দৃশ্য তৈরি করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *