যুদ্ধের অবসান ঘটানোর সময় এসেছে: ইরানের প্রেসিডেন্ট


প্রকাশিত: ২২:৩৮, ২১ আগস্ট ২০২৬  
আপডেট: ২২:৪২, ২১ আগস্ট ২০২৬

যুদ্ধের অবসান ঘটানোর সময় এসেছে: ইরানের প্রেসিডেন্ট


ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে কয়েক মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটানোর সময় এসেছে। কারণ তেহরান ওয়াশিংটনের বিপক্ষে শক্তিশালী অবস্থানে রয়েছে। শুক্রবার এক বৈঠকে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু করে। ইসরায়েল পরবর্তীতে যুদ্ধ থেকে বের হয়ে গেলেও যুক্তরাষ্ট্র এই সংঘাতে রয়ে গেছে। উভয়পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হলেও তার মেয়াদ শেষ হয়ে গেছে। যুদ্ধবিরতির আলোচনাও অচলাবস্থায় রয়ে গেছে। তেহরান হরমুজ প্রণালিকে আংশিকভাবে বন্ধ রাখছে এবং ওয়াশিংটন ইরানের ওপর নৌ অবরোধ বহাল রেখেছে।

চিকিৎসকদের সাথে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, “এখনই যুদ্ধের অবসান ঘটানো ভালো। কারণ আমরা ক্ষমতা ও মর্যাদার অবস্থানে আছি। পুরো বিশ্ব আমাদের বিজয়কে স্বীকার করে এবং জোর দেয় যে আমেরিকা সমস্ত নিয়ম লঙ্ঘন করে আমাদের স্কুল, হাসপাতাল এবং অবকাঠামো আক্রমণ করেছে এবং সারা বিশ্ব তাদের ঘৃণা করছে।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘অর্থনৈতিক সন্ত্রাসী’ এবং ‘মানবতার বিরুদ্ধে অপরাধী’ বলে অভিযুক্ত করার পর ওয়াশিংটন বলেছে, তেহরানের উপর চাপ সৃষ্টি করতে তারা আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। এরপরই এই মন্তব্য করলেন পেজেশকিয়ান।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *