যে দায়িত্বই দেওয়া হোক নিষ্ঠার সঙ্গে পালন করব: মিল্লাত


“আমাকে যে মন্ত্রণালয়ের দায়িত্বই দেওয়া হোক না কেন, নিষ্ঠার সঙ্গে পালন করব। যেভাবে শপথ পালন করলাম, সেভাবেই দায়িত্ব পালন করব।”

নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে মন্ত্রী হিসেবে শপথ নেন রশিদুজ্জামান মিল্লাত। এর মধ্য দিয়ে প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্বে পদোন্নতি পেলেন তিনি।

শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নতুন দায়িত্ব পালনে নিজের অঙ্গীকারের কথা তুলে ধরেন মিল্লাত।

তিনি বলেন,“সরকারের পক্ষ থেকে যে মন্ত্রণালয়ের দায়িত্বই দেওয়া হোক না কেন, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করব।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের সঙ্গে আমি টাইম টু টাইম—যা জানতে চান না কেন, বিশেষ করে আমার মন্ত্রণালয়ের বিষয়ে—আমি আপনাদের সব বলব।”

এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *