এমআরআই করার সময় চলে যায় বিদ্যুৎ, ভোগান্তিতে রোগী-স্বজনরা


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। এমনকি এমআরআই পরীক্ষা করানোর সময় বিদ্যুৎ চলে যাওয়ায় মাঝপথেই মেশিন বন্ধ হয়ে যায় বলে জানান চিকিৎসা নিতে আসা রোগী।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় টিকিট কাটতে, বিভিন্ন পরীক্ষা করাতে ও চিকিৎসাসেবা নিতে গিয়ে সমস্যায় পড়েন তারা।

মো. ইমরান নামে এক ভুক্তভোগী বলেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও বিদ্যুৎ না থাকায় টিকিট কাটতে পারিনি। চিকিৎসকের পরামর্শ দেওয়া কয়েকটি পরীক্ষা করাতে না পেরে ফিরে যেতে হয়েছে।

সুজন দাস নামে আরেক রোগী বলেন, এমআরআই পরীক্ষা চলার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এতে মেশিন বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর আবার পরীক্ষা করা সম্ভব হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও হাসপাতালের নিজস্ব জেনারেটরের মাধ্যমে চিকিৎসাসেবা চালু রাখা হয়েছিল। বিশেষ করে অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ, সার্জারি ওয়ার্ড, আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ সচল রাখা হয়। তার দাবি, এতে বড় ধরনের কোনো সমস্যা হয়নি।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি আগে থেকেই জানানো হয়েছিল। চমেক হাসপাতালের আশপাশের কয়েকটি এলাকাতেও প্রায় দেড় থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

তবে, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আগাম জানানো হলেও হাসপাতালের বহির্বিভাগ, টিকিট কাউন্টার ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রমে এর প্রভাব পড়ায় রোগী ও স্বজনদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

এমআরএএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *