কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার


সুনির্দিষ্ট হুমকির তথ্যের ভিত্তিতে ঢাকায় কূটনৈতিক এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট হুমকির বিষয়টি খতিয়ে দেখছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবুল খায়ের বলেছেন, “হুমকি ও চাঁদাবাজির ঘটনায় কূটনৈতিক এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।”

রাজধানীর গুলশান, বারিধারা ও বনানীসহ কূটনৈতিক পাড়ায় অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। প্রবেশপথগুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি। কূটনৈতিক এলাকায় চলাচলকারী যেকোনো সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

হুমকির উৎস, সত্যতা এবং এর পেছনে কোনো সশস্ত্র বা জঙ্গি গোষ্ঠী জড়িত কি না, তা খুঁজে বের করতে সিটিটিসির সাইবার ও ইন্টেলিজেন্স ইউনিট কাজ করছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কূটনৈতিক মিশনগুলোকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত রাখার পাশাপাশি নিজস্ব নিরাপত্তা প্রটোকল কঠোর করতে বলা হয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *