রাজধানীর কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায় নিজ বাসায় আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ধীরেন্দ্র কুমার রায়ের মেয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া নয়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালী রায় একটি স্কুলের শিক্ষিকা। সকালে তিনি কর্মস্থলে যান। ওই সময় মেয়ে ঘুমিয়ে ছিলেন। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, এই সময় ধীরেন্দ্র কুমার রায় ঘটনাটি ঘটান।
