আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
মাগুরায় আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আসামির আপিলের ওপরে আজ রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় ঘোষণা করবেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখি।
মাগুরা সদরের নিজনান্দুয়ালী এলাকায় বোনাই বাড়িতে বেড়াতে গেলে গত বছরের ৫ মার্চ রাতে বোনের শ্বশুর হিটু শেখ আট বছরের আছিয়াকে ধর্ষণের পর হত্যারও চেষ্টা করেন। এ ঘটনায় ৮ মার্চ ভুক্তভোগীর মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের নামে মামলা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আছিয়ার মৃত্যু হয়।
১৩ এপ্রিল আদালতে মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যদিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রায়ে হিটুকে এক লাখ টাকা জরিমানাসহ মৃত্যুদণ্ড ও বাকি তিন আসামিকে খালাস দেন। ১১ আগস্ট হাইকোর্টে শুনানি শুরু হয়।
ওই বছরের ২১ মে এই মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে গত বছরের ২৫ জুন হাইকোর্টে আপিল করেন হিটু শেখ। এই আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি নিয়ে গত বছরের ১ জুলাই হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করে। পাশাপাশি বিচারিক আদালতের রায়ে তাকে দেওয়া অর্থদণ্ড স্থগিত করা হয়।
