লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত
নিউইয়র্কে জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিতকে যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার।
সাবেক এই কূটনীতিক ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
দুই বছরের চুক্তিতে আব্দুল মুহিতকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়ে গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
