শান্তি ফেরাতে ইরানের সঙ্গে সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান


মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আরও বিস্তার ঠেকানো এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার উপায় নিয়ে ইরানের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। মঙ্গলবার (২৫ আগস্ট) পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আসিম মুনিরের আলোচনায় আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন বিরোধের আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

পাকিস্তানি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের সংঘাত যাতে আরও তীব্র না হয়, সে জন্য সম্ভাব্য পদক্ষেপ নিয়েও ইরানের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টিও আলোচনায় ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং বিরোধপূর্ণ বিষয়গুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তির উপায় নিয়ে আসিম মুনির আলোচনা করেছেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি করছে। প্রণালিটি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হওয়ায় এর চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও দামে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

পাকিস্তানের সেনাপ্রধানের ইরানের সঙ্গে এ আলোচনা মধ্যপ্রাচ্যের চলমান সংকট প্রশমনে ইসলামাবাদের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।



সাজু/নিএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *