কানাডাকে শিক্ষা দেওয়ার সময় এসেছে: ট্রাম্প


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডাকে এখন শিক্ষা দেওয়ার সময় এসেছে। দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর বুধবার তিনি এই মন্তব্য করেছেন।

গ্লেন বেককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমদের একটি চুক্তি হয়েছিল, সেটি বেশ ভালো একটি চুক্তি ছিল, জানেন তো, বেশ ভালো। তাদের কাছে এমন কিছুই নেই যা আমাদের থাকতেই হবে, ঠিক আছে, আমরা চালিয়ে নিতে পারব। মানে, দু-একটি জিনিস আছে যা কিছুটা অসুবিধাজনক হতে পারে, কিন্তু সেগুলো আমরা অন্য জায়গা থেকে জোগাড় করতে পারব। আর কানাডাকে এটা শিক্ষা দেওয়ার সময় এসেছে যে, তোমরা আর এভাবে চলতে পারবে না।”

দুই দেশের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্প শনিবার ২০ বিলিয়ন ডলার মূল্যের কানাডিয়ান আমদানির ওপর নতুন ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। কানাডা মঙ্গলবার পাল্টা ব্যবস্থা হিসেবে প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন বার্ষিক আমদানির ওপর শুল্ক আরোপ করেছে এবং ওয়াশিংটনের সর্বশেষ শুল্কের সমপরিমাণ অর্থ দিয়ে ব্যবসা ও কর্মীদের জন্য সহায়তা চালু করেছে। এগুলো ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

ট্রাম্প কানাডিয়ান গাড়ি ও যন্ত্রাংশের ওপরও ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। কানাডা বলেছে যে, যুক্তরাষ্ট্র মাঝারি ও ভারী যানবাহনের ক্ষেত্রে শুল্ক ছাড়ের মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানানোয় তারা চুক্তিতে পৌঁছাতে পারেনি।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *