রাশিয়ায় যুদ্ধের ময়দান থেকে ফেরা আহত রাজনের ওপর হামলার অভিযোগ


দালালের খপ্পরে পড়ে রাশিয়ায় যুদ্ধে ড্রোন হামলায় আহত রাজন হোসেন ও তার বাবার ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, সাংবাদিকদের কাছে দালাল আবু তাহের লেন্টু ও সোহেলের নাম বলায় হামলার শিকার হয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা নিয়ে ফেরার সময় নাইদহের কালীগঞ্জ উপজেলার গয়েশপুর গ্রামে তাদের ওপর হামলা হয়। 

আরো পড়ুন: দালালের খপ্পরে রাশিয়া, যুদ্ধের ফ্রন্টে ড্রোন হামলায় পঙ্গু রাজন 

আহত রাজন হোসেন জানান, “বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে সহযোগিতা নিয়ে বাসায় ফেরার পথে কয়েকজন তাদের ইজিবাইকের গতিরোধ করে। তাদের হাতে লোহার শাপল ছিল। গ্রামের রাস্তায় নামিয়ে তারা আমার বাবাকে মারধর করে। আমাকেও শাপল দিয়ে তারা মারতে আসে। এসময় স্থানীয় কয়েকজন তাদের বাধা দেন।” 

তিনি বলেন, “সাংবাদিকদের কাছে দালাল আবু তাহের লেন্টু ও সোহেলের নাম বলায় তাদের লোকজন হামলা করেছে। আমি এখনো ঠিকমতো হাটতে পারছি না। রাশিয়ায় ড্রোন হামলায় আমার একটি পায়ে কোনো শক্তি পাচ্ছি না। এরমধ্যে আমাদের ওপর হামলা চালিয়েছে দালালের লোকজন।” 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “হামলার খবর শুনেই পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, “বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত রাজনকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। শুনেছি, বাসায় ফেরার পথে তার ওপর হামলা হয়েছে।” 

চলতি বছরের ৭মে দালালের খপ্পরে পড়ে রাশিয়া যান রাজন। সেখানে তাকে নির্মাণ শ্রমিকের কাজ দেওয়ার কথা বলে যুদ্ধে পাঠানো হয়। সেখানে ২১ দিন প্রশিক্ষণ শেষে ফ্রন্ট লাইনে যুদ্ধে যান তিনি। প্রথম দিনই ইউক্রেনের ড্রোন হামলায় গুরুতর আহত হন রাজন। সেখান থেকে গত ২১ আগস্ট ট্রাভেল পাশ নিয়ে দেশে ফিরে আসেন তিনি। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *