গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষ


প্রকাশিত: ২২:৪৪, ২৮ আগস্ট ২০২৬  


গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষ


গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাতে সদর উপজেলার ডুমদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ডুমদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত ৪০ জন আহত হন। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। এর মধ্যে গুরুতর আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করলে প্রায় ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *