খুলনায় ওয়ার্ড বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ


খুলনা নগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। শুক্রবার (২৮ আগষ্ট) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অফিসটি বন্ধ হওয়ার কিছুক্ষণ পর দুইবার বিকট আওয়াজ শোনা যায়। স্থানীয়রা এসে দেখতে পান ককটেল বিস্ফোরণের আলামত পড়ে আছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। তবে ককটেল নিক্ষেপকারীদের শনাক্ত করা যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তদন্ত শুরু করেছি। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরিফুর রহমান/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *