যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী থানা হাজত থেকে পালিয়ে যাওয়া নারী আসামি মিতু আক্তারকে কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে তিনি থানা হাজত থেকে পালিয়ে যান।
টিটি/এসএএইচ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
