যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুকধারীর তাণ্ডব, অনেক হতাহতের শঙ্কা
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস এলাকায় একটি ফাস্টফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে ‘ইন-এন-আউট বার্গার’ (In-N-Out Burger) রেস্তোরাঁয় এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। হামলায় বন্দুকধারী নিজেও নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। টুইন ফলসের পুলিশ প্রধান ম্যাথিউ হিকস সাংবাদিকদের জানান, শনিবার বিকেলের এই হামলায় বন্দুকধারীসহ একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং…
