মহিষের লড়াই | প্রথম আলো
ভ্যাপসা গরমে খানিকটা স্বস্তি পেতে নদীর তীরে জমে থাকে কাদাপানিতে নেমেছিল মহিষের পাল। তবে জায়গাটি ছোট হওয়ায় সবার জায়গা হচ্ছিল না। একপর্যায়ে দুটি মহিষের মধ্যে লড়াই বেধে যায়। আশপাশে থাকা লোকজন সেই লড়াই উপভোগ করতে থাকেন। চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীর তীরের ফিরিঙ্গি বাজার এলাকা থেকে ছবিগুলো তোলা। Source link
