অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল হওয়া নৌ পুলিশের এএসআইকে প্রত্যাহার
ভিডিওতে উপস্থিত লোকজন এমন আচরণের কারণ জানতে চাইলে আবদুল মান্নান জানান, তাঁর স্ত্রী তাঁকে মারধর করেছেন। এ কারণে তিনি মাদক সেবন করেছেন, তিনি পুলিশ ও চাকরি থেকে রিজাইন (পদত্যাগ) করেছেন বলেও জানান। নৌ পুলিশের এসপি (অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) আলমগীর হোসেন বলেন, মান্নানের সঙ্গে তাঁর স্ত্রী নারায়ণগঞ্জে থাকেন না। মান্নান এর আগে র্যাবে কর্মরত ছিলেন।…
