শিক্ষার্থীদের আবাসন ও বৃত্তির টাকা হস্তান্তরের দাবিতে জকসুর মানববন্ধন
শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত এবং বিশেষ বৃত্তির টাকা হস্তান্তরের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জকসু জিএস আব্দুল আলিম আরিফ বলেন, অস্থায়ী আবাসনের বরাদ্দের টাকা নয়-ছয় করার জন্য স্থায়ী আবাসন নাম দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন টেন্ডারবাজির পরিকল্পনা করছে।…
