সাভারে তালাবদ্ধ কক্ষ থেকে দম্পতির মরদেহ উদ্ধার, পাশে ছিল মৃত ভ্রূণ
স্থানীয় একাধিক ভাড়াটে জানান, কক্ষটি ভাড়া নেওয়ার সময় ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আর পুরুষটি হকার হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার বিকেলে নাজমার সঙ্গে শেষ দেখা হয়েছিল জানিয়ে তাঁর বোন শাপলা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা দুই বোনই জামগড়ার একই কারখানায় কাজ করি। আজ শনিবারও সে অফিসে যায়নি। তখন…
