রংপুরে পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থীসহ আটক ৪
রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থীসহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার (১ আগস্ট) রংপুর নগরীর হনুমানতলা, জাহাজ কোম্পানি এলাকা ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ভুয়া প্রবেশপত্র, অর্থ লেনদেনের বিভিন্ন স্ক্রিনশট এবং একাধিক ডিজিটাল ডিভাইস জব্দ করে পুলিশ। আটকরা হলেন- রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী…
